কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি রেলস্টেশনের আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।