বয়সের ব্যবধান ৫৯ বছর। একজনের বয়স ৮০, অন্যজনের ২১। এত বড় বয়সের পার্থক্য উপেক্ষা করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ইতালির এক প্রবীণ নারী ও তুরস্কের এক তরুণ। ব্যতিক্রমী এই বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা।
বাংলাদেশি অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাতের বিয়ের খবরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘Got Married’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর থেকেই ভক্তদের মধ্যে তার বিয়ে নিয়ে কৌতূহল তৈরি হয়। তবে স্বামী বা বিয়ের কোনো ছবি প্রকাশ না করায় রহস্য আরও বেড়েছে।