ফুটবল বিশ্বে এক ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে, যেখানে এক সমর্থক আনুষ্ঠানিকভাবে তার প্রিয় দল বদল করে নতুন পরিচয় গ্রহণ করেছেন। দীর্ঘদিন ব্রাজিল সমর্থন করার পর মানিকগঞ্জের সজিব আহম্মেদ এবার আর্জেন্টিনা সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করেছেন।
ফরিদপুরের ভাঙ্গায় দুধ দিয়ে গোসল করে প্রিয় দল ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়েছেন দুই যুবক। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের চিরতরে বিদায় জানিয়ে তারা এখন থেকে ইরান ফুটবল দলের কট্টর সমর্থক হয়ে গেছেন।
ওমানে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন নোয়াখালীর হাতিয়ার দুই প্রবাসী যুবক। প্রেম ও জুয়ার আসক্তি থেকে মুক্তি পেতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে নতুন জীবন শুরুর শপথ নিয়েছেন তারা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে অভিনব উপায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্যাগ করেছেন শেখ তারেক নামের এক সক্রিয় কর্মী। গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজের আগে নিজ বাড়িতে দুধ ও পানি দিয়ে গোসল করে দল ত্যাগের এই ব্যতিক্রমী ঘোষণা দেন তিনি।