Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ফরিদপুর / ব্রাজিলের ব্যর্থতায় হতাশ হয়ে দুধ দিয়ে গোসল, এবার ইরানের সমর্থক দুই যুবক - Chief TV

ব্রাজিলের ব্যর্থতায় হতাশ হয়ে দুধ দিয়ে গোসল, এবার ইরানের সমর্থক দুই যুবক - Chief TV

2026-06-18  ডেস্ক রিপোর্ট  111 views
ব্রাজিলের ব্যর্থতায় হতাশ হয়ে দুধ দিয়ে গোসল, এবার ইরানের সমর্থক দুই যুবক - Chief TV
ফরিদপুরের ভাঙ্গায় দুধ দিয়ে গোসল করে প্রিয় দল ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়েছেন দুই যুবক। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের চিরতরে বিদায় জানিয়ে তারা এখন থেকে ইরান ফুটবল দলের কট্টর সমর্থক হয়ে গেছেন।
 
এই ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী ও বালিয়াচরা গ্রামে। দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তনের এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের বিশ্বকাপ ফুটবল আসরের শুরু থেকেই কাপুড়িয়া সদরদীর ফরহাদ হোসেন ও বালিয়াচরা গ্রামের সবুজ মাতুব্বর ব্রাজিলের অন্ধ ভক্ত ছিলেন। তবে এবারের বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স ও ব্রাজিলের একের পর এক ফলাফল দেখে এই দুই সমর্থক চরম হতাশ হয়ে পড়েন।
 
এ নিয়ে বন্ধুমহলে দীর্ঘ বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে এমন বোধদয় হয় যে ব্রাজিল ইসলামের পক্ষের দেশ নয়। এই ধর্মীয় ও ব্যক্তিগত আবেগ থেকেই তারা নিজ শরীরে দুধ ঢেলে পবিত্র হয়ে ব্রাজিল সমর্থনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন।
 
অবশেষে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ঘটা করে তারা দুধ দিয়ে গোসল সম্পন্ন করেন এবং ইরানের সমর্থক হিসেবে নিজেদের নতুন আত্মপ্রকাশের ঘোষণা দেন।

Share: