দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনুস আলী নামে এক সিভিল জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা। তাঁর বাড়িতে শিক্ষিকার অবস্থান নেওয়ার খবর পেয়ে সেখান থেকে চলে যান ওই বিচারক। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে অনশনের ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও তা অব্যাহত ছিল।