ই-বুকে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ দেড় দশকের শাসনের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হওয়ায় প্রথম ১৮০ দিনের কার্যক্রমের একটি চিত্র তুলে ধরা হয়েছে ই-বুকে।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম এতে প্রধান অতিথি এবং সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস, এম, হান্নান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ রাজু এতে সভাপতিত্ব করেন।
স্থানীয়দের ভাষ্য, গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বুধবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন আতিকুল। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আতিকুলকে আটক করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সান্তাহার পৌর শাখার আগামীর নেতৃত্বে আলোচনায় এসেছেন বগুড়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত মেধাবী সংগঠক সৌরভ কুমার কর্মকার, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে সম্ভাব্য নেতা হিসেবে দেখছেন অনেকে।
প্রায় দুই বছর ধরে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশের পর বাংলাদেশ ও ভারত—দুই দেশেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মোট ১১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কূটনৈতিক প্রতিনিধিদের জন্য এই আম উপহার হিসেবে পাঠানো হয়।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।
চলতি অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে ক্যালেন্ডার ইয়ার বা জানুয়ারি-ডিসেম্বর অনুযায়ী নতুন অর্থবছর নির্ধারণের জন্য জাতীয় সংসদে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলটির ‘জনমুখী বাজেট প্রস্তাবনা ২০২৬-২৭’ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এ কথা জানান জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।