বিয়ের পর সংসারের ব্যস্ততায় বন্ধ হয়ে গিয়েছিল পড়াশোনা। পেরিয়ে গেছে ১৪ বছর। তবু শিক্ষার প্রতি আগ্রহ হারাননি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহবধূ রীতি খাতুন (৩০)। স্বামীর অনুপ্রেরণায় দীর্ঘ বিরতি শেষে আবারও পড়াশোনা শুরু করে এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। তাঁর এই সাফল্যে আনন্দিত পরিবার ও স্বজনেরা।