Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / মিরপুরে ৩ মেট্রো স্টেশন বন্ধ - Chief TV

মিরপুরে ৩ মেট্রো স্টেশন বন্ধ - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  26 views
মিরপুরে ৩ মেট্রো স্টেশন বন্ধ - Chief TV

রাজধানীর মিরপুরে মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

মেট্রোরেল পুলিশের অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা সেখানে জড়ো হয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়।

একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করে। এতে মিরপুর-১০ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের মধ্যে মিরপুর-১০ মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে। বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।


Share: