Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি - Chief TV

যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  27 views
যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি - Chief TV

যুবসমাজকে দেশের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তাদের কর্মমুখী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকাশক্তি তুলে দিতে হবে এবং তাদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। আন্দোলনের মাধ্যমে সমাজের নেতিবাচক দিকগুলো প্রতিহত করতে তরুণদের এগিয়ে আসতে হবে।

সবকিছু নিয়ে রাজনীতি না করে কাজের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনীতি হতে হবে সংসদকেন্দ্রিক, রাজপথকেন্দ্রিক নয়। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এখন এই সুযোগকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং মেধাবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তরুণদের উদ্যোগ ও মেধার বিকাশে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, শুধু রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে হলে পরিকল্পিতভাবে দেশ গড়ার কাজে মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে যুবসমাজকে সামনে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষিত ও দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ বাড়বে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


Share: