Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / মধ্যরাতে দীপিকার বাড়িতে ভূত! - Chief TV

মধ্যরাতে দীপিকার বাড়িতে ভূত! - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  29 views
মধ্যরাতে দীপিকার বাড়িতে ভূত! - Chief TV

দুই কন্যাকে নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। মাতৃত্বের নানা মুহূর্ত উপভোগ করছেন তিনি। সন্তানকে খাওয়ানো, ঘুম পাড়ানো কিংবা রাত জেগে দেখাশোনা—সবকিছুই সামলাচ্ছেন নিজের হাতে। হ্যালোইন উদযাপনের আবহে এবার মধ্যরাতে ব্রেস্ট পাম্প ব্যবহারের একটি মজার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

দীপিকার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাথা থেকে শরীর পর্যন্ত সাদা চাদরে ঢাকা। চোখে কালো চশমা পরে তিনি চেয়ারে বসে দুলছেন। তাঁর কোলে রাখা ব্রেস্ট পাম্প যন্ত্রটি থেকে শব্দ হচ্ছে। প্রথম দেখায় দৃশ্যটি ভৌতিক মনে হলেও এর পেছনে রয়েছে মাতৃত্বের ব্যস্ততার গল্প।

ভিডিওটির ক্যাপশনে দীপিকা লিখেছেন, এটি কোনো ভৌতিক বাড়ি নয়, বরং মধ্যরাতে ব্রেস্ট পাম্পের শব্দ। পোস্টে তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, ছোট মেয়ে দেবী ঘুমালে তবেই নিজের গোসল, খাওয়া ও শরীরচর্চার সময় পান। অর্থাৎ ব্যক্তিগত কাজের জন্যও তাঁকে সন্তানের ঘুমের সময়ের ওপর নির্ভর করতে হচ্ছে।

ভিডিওটি দেখে ভক্তদের অনেকেই অভিনেত্রীর মাতৃত্বের অভিজ্ঞতার সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন। তারকা হয়েও সন্তানের যত্নে সময় দেওয়ার বিষয়টি নিয়েও অনেকে তাঁর প্রশংসা করেছেন।

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং ২০১৮ সালের নভেম্বরে ইতালিতে বিয়ে করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম কন্যা দুয়ার জন্ম হয়। এরপর ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর তাঁদের দ্বিতীয় কন্যা দেবী জন্ম নেয়।


Share: