নিখোঁজ চারজনের বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আফসানার বড় বোন, স্কুলশিক্ষক ফারজানা মতিন। দুই ভাগনির স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘ওরা খুব সুখী ছিল। একদম ফুলের মতো। ওদের দিকে তাকালে তাকিয়েই থাকতে ইচ্ছা করবে শুধু।’
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তাঁর পাঁচ বছর বয়সী সন্তান, এক ভাই ও তিন বোন। পরিবারের ছয় সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তাঁদের স্বজনেরা।