বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মীর শাহে আলম বলেন, মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তাঁর আর দেশে ফেরা হয় না। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাঁর ভাষ্য, এটিই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য।
আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, নিষিদ্ধ ও ধ্বংস হয়ে যাওয়া দলটির নেতারা আর দেশে ফেরার সুযোগ পাবেন না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
মামলা দুটি হলো নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলা। যাত্রাবাড়ী থানার দুই উপপরিদর্শক পৃথকভাবে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সংশ্লিষ্ট এক উপপরিদর্শক জানান, অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শিগগিরই আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চান না তিনি। এ সময় দেশে ফিরলে বিমানবন্দরে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিন সকালে গ্রেপ্তার ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, শাহরিয়ার কবির ও দীপু মনি। তবে অসুস্থ থাকায় সাংবাদিক ফারজানা রুপাকে আদালতে হাজির করা হয়নি।