মানুষের মতো দেখতে ও চলাফেরা করতে সক্ষম হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’-এর প্রাথমিক উৎপাদন শুরু করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রিমন্ট কারখানায় তৈরি হচ্ছে এসব রোবট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের ঘোষণা অনুযায়ী, সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০২৭ সালের শেষ দিকে বাইরের গ্রাহকদের কাছে রোবট সরবরাহ শুরু হতে পারে।
একসময় কল্পবিজ্ঞান বলে উড়িয়ে দেওয়া হয়েছিল তাঁর ভাবনাকে। এবার উড়তে সক্ষম গাড়ির প্রদর্শনী দেখিয়ে নতুন করে আলোচনায় এসেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি কেন্দ্রে গত বৃহস্পতিবার এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।