Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / টাইগারের পর এবার টার্গেট রণবীর? যা জানা গেল - Chief TV

টাইগারের পর এবার টার্গেট রণবীর? যা জানা গেল - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  36 views
টাইগারের পর এবার টার্গেট রণবীর? যা জানা গেল - Chief TV

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলিচালনার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিনেতা রণবীর কাপুরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, টাইগারের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা মুম্বাইয়ের খার এলাকায় রণবীরের বাড়ির ওপরও নজর রেখেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রণবীরের বাড়িতে নজরদারির অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন তাঁর অনুরাগীরা। তাঁদের মতে, ‘রামায়ণ’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত থাকলেও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এক অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। আরেক অনুরাগী অভিনেতার সাম্প্রতিক একটি অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করে তাঁকে কিছুটা চিন্তিত ও অস্বস্তিতে দেখা গেছে বলে দাবি করেন। তবে রণবীরের মানসিক অবস্থা কিংবা এসব উদ্বেগের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্ত্রী আলিয়া ভাট, মেয়ে রাহা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে রণবীরের ব্যক্তিগত জীবন বরাবরই অনুরাগীদের আগ্রহের বিষয়। তাঁর বাড়িতে নজরদারির অভিযোগ সামনে আসায় পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

এদিকে পেশাগত ব্যস্ততাও রয়েছে রণবীরের। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন যশ ও সাই পল্লবী। ছবিটি চলতি বছরের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে রণবীরের বাড়িতে নজরদারির অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য না আসায় বিষয়টি এখনো অভিযোগের পর্যায়েই রয়েছে।


Share: