Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি - Chief TV

তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  29 views
তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি - Chief TV

তীব্র স্রোতের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। মাঝ নদীতে পৌঁছানোর পর তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিটিতে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে স্রোতের টানে ফেরিটি ভাটির দিকে ভেসে যেতে শুরু করলে নিরাপত্তার জন্য সেটিকে নোঙর করা হয়।

বর্তমানে ফেরিটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের নিচে নোঙর করে রাখা হয়েছে। ফেরিটি উদ্ধারে একটি আইটি জাহাজ পাঠানো হয়েছে। ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি ট্রাক ও তিনটি প্রাইভেটকার রয়েছে।

বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা জানান, মাঝেমধ্যে নদীতে তীব্র স্রোতের কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। ফেরিটি নিরাপদে উদ্ধারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।


Share: