Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগানে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত - Chief TV

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগানে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত - Chief TV

2026-09-02  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  28 views
ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগানে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত - Chief TV

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় সমতলের চা বাগান পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বিস্তীর্ণ সমতলজুড়ে গড়ে ওঠা সবুজ চা বাগানের সৌন্দর্য উপভোগের পাশাপাশি শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের গ্রীন ফিল্ড টি এস্টেটের চা বাগান পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার স্ত্রী ও সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

চা বাগানে পৌঁছে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজ হাতে চা গাছ থেকে কচি পাতা তোলেন। বাগানের মনোরম পরিবেশে ফটোসেশনেও অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত।

সমতলের বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা চা বাগানের সৌন্দর্য তাকে মুগ্ধ করে। রাষ্ট্রদূতের উপস্থিতিতে স্থানীয় চা শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতে দিন দিন সম্প্রসারিত হচ্ছে চা চাষ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব চা বাগান স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


Share: