Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিল ট্রাফিক পুলিশ - Chief TV

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিল ট্রাফিক পুলিশ - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  42 views
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিল ট্রাফিক পুলিশ - Chief TV

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পতাকাবাহী একটি গাড়ি উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। পরে ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে আইন লঙ্ঘনের দায়ে দুটি মামলা করে।

গাড়িটির নম্বর ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫। চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন বলে জানা গেছে। একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক আইন মেনে সচিবালয়ের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের দাবি, উল্টোপথে চলার অভিযোগে কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনা দেশে প্রথম। বিষয়টি সচিবালয়েও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


Share: