Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি - Chief TV

ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  37 views
ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি - Chief TV

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতালে ভূমিমন্ত্রীর পাশে কিছুক্ষণ অবস্থান করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকেও মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় আনা হয় তাঁকে। পরে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।


Share: