Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী - Chief TV

ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী - Chief TV

2026-10-31  ডেস্ক রিপোর্ট  28 views
ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী - Chief TV

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতির জন্য সর্বোচ্চ এক মাস সময় দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এক মাসের বেশি সময় দেওয়া হবে না। প্রয়োজনীয় সময় দিয়ে শিগগিরই তাঁদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে।


Share: