Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল - Chief TV

এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল - Chief TV

2026-10-31  ডেস্ক রিপোর্ট  22 views
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল - Chief TV

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন অকৃতকার্য হয়েছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই উত্তীর্ণ হতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পাস করেছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন।

শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরীক্ষাকেন্দ্র থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও ফলাফল জানা যাবে।

প্রতিষ্ঠানগুলোকে www.eduboardresults.gov.bd এবং www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের ‘রেজাল্ট’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করতে হবে। এরপর প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

এবার খুদে বার্তার মাধ্যমে এইচএসসির ফল জানার নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়ে ফল জানা গেলেও এবার নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে ১৬১৪০।

ফল জানতে মুঠোফোনের বার্তা অপশনে গিয়ে লিখতে হবে: HSC DHA 123456 2026। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

এ ক্ষেত্রে ‘DHA’-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং ‘123456’-এর জায়গায় নিজের রোল নম্বর লিখতে হবে। ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।


Share: