Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / এইচএসসি ফলাফল: কোন বোর্ডে জিপিএ-৫ কত - Chief TV

এইচএসসি ফলাফল: কোন বোর্ডে জিপিএ-৫ কত - Chief TV

2026-10-31  ডেস্ক রিপোর্ট  28 views
এইচএসসি ফলাফল: কোন বোর্ডে জিপিএ-৫ কত - Chief TV

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৯২৯ জন, যশোর বোর্ডে ৩ হাজার ২২৮ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ১৩৭ জন এবং রাজশাহী বোর্ডে ৪ হাজার ৫২০ জন জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৯৫৩ জন, বরিশাল বোর্ডে ৯৫০ জন, সিলেট বোর্ডে ১ হাজার ২০৪ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

গত ২ জুলাই সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।


Share: