Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আটক - Chief TV

ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আটক - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  32 views
ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আটক - Chief TV

পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ি থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যে রাজিবের বর্তমান ঠিকানা হিসেবে ওই বাড়ির কথা উল্লেখ করা হয়েছে। তাঁর স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর রাজিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়ে স্বীকারোক্তিমূলক একটি পোস্ট দেন বলে অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টের সূত্র ধরে পুলিশ তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে তাঁকে আটক করা হয়। তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।


Share: