Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর - Chief TV

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর - Chief TV

2026-08-15  ডেস্ক রিপোর্ট  48 views
গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর - Chief TV

চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের সমাধান হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সরকার গ্যাসের সমস্যা সমাধানে কাজ করছে এবং কারিগরি ত্রুটিও কমিয়ে আনা হয়েছে। দ্রুতই বিদ্যুৎ সংকট থেকে মানুষ মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের এসব সমস্যা সমাধানে তাদের তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়া উচিত। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হবে, আর জবাবদিহি থাকলেই দেশের উন্নয়ন সম্ভব। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে। পাশাপাশি উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।


Share: