Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল - Chief TV

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  19 views
জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল - Chief TV

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামের পথে যাওয়ার সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে লাল কার্ড দেখিয়েছেন ছাত্রদলের এক নেতা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লংমার্চের গাড়িবহরটি মিরসরাই এলাকায় প্রবেশ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বসে লাল কার্ড প্রদর্শন করেন তৌহিদুল ইসলাম নিশান। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

তৌহিদুল ইসলাম নিশান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য। দলীয় সূত্র জানায়, লংমার্চের গাড়িবহর মিরসরাই অতিক্রম করার সময় জামায়াত আমিরের গাড়িবহর লক্ষ্য করে তিনি লাল কার্ড দেখান। পরে নিজের ফেসবুক আইডিতে ওই ঘটনার ভিডিও প্রকাশ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ নিশানের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ এর সমালোচনা করেছেন।

এ ঘটনায় নিশানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


Share: