Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / যশোর / কানে ফোন, ট্রেনের ধাক্কায় জীবন শেষ মাদরাসা শিক্ষকের - Chief TV

কানে ফোন, ট্রেনের ধাক্কায় জীবন শেষ মাদরাসা শিক্ষকের - Chief TV

2026-07-18  ডেস্ক রিপোর্ট  42 views
কানে ফোন, ট্রেনের ধাক্কায় জীবন শেষ মাদরাসা শিক্ষকের - Chief TV

যশোরের অভয়নগরে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মশরহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন আহমেদ (২২) যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হোসাইন আহমেদ মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমী ইয়াসমিন জানান, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই মাদরাসা শিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
a


Share: