Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / কেরামতিয়া কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ ও দোয়া মাহফিল - Chief TV

কেরামতিয়া কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ ও দোয়া মাহফিল - Chief TV

2026-08-26  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  34 views
কেরামতিয়া কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ ও দোয়া মাহফিল - Chief TV

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বরুয়ারহাট কেরামতিয়া কামিল এমএ মাদ্রাসায় নবীজীবনী বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, শিক্ষা ও মানবতার বাণী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল রশিদ। এ সময় সহকারী অধ্যাপক মো. আব্দুস সুবহান সরকার, সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, প্রভাষক (আরবি) মোহাম্মদ রাফি উল ফাহাদ, প্রভাষক (আইসিটি) মো. কামাল ইবনে শরীফ এবং প্রভাষক ও লাইব্রেরিয়ান মো. রোমান মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠতে হবে।

পরে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Share: