Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ডেকোরেটর শ্রমিকের - Chief TV

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ডেকোরেটর শ্রমিকের - Chief TV

2026-10-21  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  41 views
পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ডেকোরেটর শ্রমিকের - Chief TV

রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজার মণ্ডপে আলোকসজ্জা ও বৈদ্যুতিক সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের চৈতার মোড় দিঘলটারী দুর্গাপূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল মধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের জাহিদুল ইসলাম ও সাজেদা বেগম দম্পতির ছেলে। তিনি টেপামধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটর’ প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা শেষে মণ্ডপের প্যান্ডেল ও আলোকসজ্জার সরঞ্জাম খুলতে সকালে কাজ শুরু করেন শাকিল। জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ও আলোকসজ্জার সরঞ্জাম খোলার সময় অসাবধানতাবশত জেনারেটরের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও মণ্ডপে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, খবর পেয়ে পুলিশ পূজামণ্ডপ ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: