Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / খুলনা / খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক - Chief TV

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  30 views
খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক - Chief TV

খুলনার খালিশপুরের মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ২১ নম্বর সড়কের একটি ভবনের চতুর্থ তলার মেস থেকে তাঁদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মমতাজির বিল্লাহ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই মেস থেকে দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।


Share: