Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কক্সবাজার / কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু - Chief TV

কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  45 views
কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু - Chief TV

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেরিনা রিসোর্টে অবস্থান করা পাঁচ বন্ধু বিকেলে পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের স্রোতের টানে পাঁচজনই ভেসে যান। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া পর্যটককে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। তাঁরা কয়েকজন বন্ধু মিলে ছুটি কাটাতে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

এদিকে, ঘটনার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন এবং কতজনকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।


Share: