Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজের আহ্বান - Chief TV

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজের আহ্বান - Chief TV

2026-08-19  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  52 views
মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজের আহ্বান - Chief TV

জামালপুরের বকশীগঞ্জে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় বক্তারা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মাদকবিরোধী অভিযান জোরদারসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, সীমান্তে চোরাচালান বন্ধ, হাসপাতালে অব্যবস্থাপনা দূর করা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চুরি-ছিনতাই প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বখাটেদের আনাগোনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুসাহেদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।


Share: