Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / মাদক সেবনের পর এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল, তিনজন আটক - Chief TV

মাদক সেবনের পর এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল, তিনজন আটক - Chief TV

2026-07-18  ডেস্ক রিপোর্ট  29 views
মাদক সেবনের পর এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল, তিনজন আটক - Chief TV

রাজধানীর ভাটারা এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সাকিব, ওয়াসিদ ও জিল। তাদের মধ্যে ওয়াসিদ ও সাকিব একে অপরের বন্ধু এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। অপরজন জিল এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভবনের বারান্দা থেকে চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কিছুদিন আগে ওয়াসিদের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থী জিলের পরিচয় হয় এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সূত্রে শুক্রবার সকালে জিল ওই বাসায় যায়। সেখানে সবাই মাদক সেবন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের দাবি, ওই সময় জিলের মাদক সেবনের ভিডিও ধারণ করে ওয়াসিদ ও সাকিব তার কাছে টাকা দাবি করেন। বর্তমানে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


Share: