Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / মহাসড়কে ট্রাকের নিচে কার, ২০০ মিটার টেনে নিল চালক - Chief TV

মহাসড়কে ট্রাকের নিচে কার, ২০০ মিটার টেনে নিল চালক - Chief TV

2026-08-24  ডেস্ক রিপোর্ট  50 views
মহাসড়কে ট্রাকের নিচে কার, ২০০ মিটার টেনে নিল চালক - Chief TV

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ইউটার্ন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে একটি প্রাইভেট কার। ভয়াবহ এ দুর্ঘটনার পরও ট্রাক না থামিয়ে চাপা পড়া গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যান চালক। পরে ট্রাকটি ফেলে পালিয়ে যান তিনি।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রোল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট কারটি ইউটার্ন দিয়ে ঘোরাচ্ছিলেন চালক তানভীর হোসেন। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ট্রাক কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি ট্রাকের সামনের অংশের নিচে আটকে যায়। কিন্তু ট্রাকচালক গাড়ি না থামিয়ে সেটিকে টেনে প্রায় ২০০ মিটার দূরে নিয়ে যান।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা পথচারীরা ট্রাকচালককে থামানোর চেষ্টা করেন। তারা চিৎকার করে গাড়ি থামাতে বললেও চালক ট্রাক চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে ট্রাকটি ফেলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এর মালিক তানভীর হোসেন। পরে স্বজনরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যান।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও প্রাইভেট কার দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


Share: