Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / মসজিদের পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের - Chief TV

মসজিদের পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের - Chief TV

2026-08-27  ডেস্ক রিপোর্ট  57 views
মসজিদের পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের - Chief TV

চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ সুন্দরপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—দক্ষিণ সুন্দরপুর গ্রামের সিকদার বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ (৮) এবং একই বাড়ির প্রবাসী আব্দুল শুক্কুরের ছেলে মো. তাসিন (৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। দুজনেই স্থানীয় এককুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মো. ইমরান জানান, দুপুরে মাদরাসা থেকে ফেরার পর চার শিশু একসঙ্গে মসজিদের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে জাহেদ ও তাসিন পানির গভীরে তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

পরে দুজনকে পানি থেকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে দুজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর বাবা আপন ভাই এবং দুজনেই বর্তমানে প্রবাসে রয়েছেন। দুই সন্তানের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তাদের শেষবারের মতো একনজর দেখতে জরুরি ভিত্তিতে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন জাহাঙ্গীর আলম ও আব্দুল শুক্কুর।


Share: