Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / যশোর / নদীতে গোসলে নেমে নিখোঁজ বর্ণা, চলছে উদ্ধার অভিযান - Chief TV

নদীতে গোসলে নেমে নিখোঁজ বর্ণা, চলছে উদ্ধার অভিযান - Chief TV

2026-07-18  ডেস্ক রিপোর্ট  29 views
নদীতে গোসলে নেমে নিখোঁজ বর্ণা, চলছে উদ্ধার অভিযান - Chief TV

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে গোসল করতে নেমে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণা (২৮) উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি স্বামী রবিউল ইসলামের বাড়ি থেকে কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছোট ভাই মেহেদী হাসানের সঙ্গে ভৈরব নদে গোসল করতে যান বর্ণা। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থলে নৌ-পুলিশের সদস্যরাও উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। নওয়াপাড়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে তিনি ভেসে যেতে পারেন।


Share: