Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / নেপালের বন্যায় আটকা পড়ে যে বার্তা দিলেন তাসরিফ খান - Chief TV

নেপালের বন্যায় আটকা পড়ে যে বার্তা দিলেন তাসরিফ খান - Chief TV

2026-08-27  ডেস্ক রিপোর্ট  52 views
নেপালের বন্যায় আটকা পড়ে যে বার্তা দিলেন তাসরিফ খান - Chief TV

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় আটকা পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান ও তার ব্যান্ড ‘কুঁড়েঘর’-এর সদস্যরা। তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডের মধ্যে আটকে পড়লেও নিজেদের নিরাপত্তার বিষয়ে স্বস্তির খবর জানিয়েছেন এই সংগীতশিল্পী।

বন্যার খবর ছড়িয়ে পড়ার পর দেশে ও বিদেশে থাকা তাসরিফের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তারা নেপালেই আছেন এবং এখন পর্যন্ত সুস্থ ও নিরাপদ রয়েছেন।

তাসরিফ বলেন, নেপালের উত্তরাঞ্চলের তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হেনেছে। এতে শত শত পর্যটক নিখোঁজ হয়েছেন এবং হতাহতের সংখ্যা বাড়ছে।

নিজেদের খোঁজ নিতে অসংখ্য ফোন, মেসেজ ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাসরিফ। তিনি বলেন, সবার আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য তারা কৃতজ্ঞ।

নিজেদের নিরাপত্তার খবর জানানোর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন তাসরিফ। বিপদে পড়া মানুষদের দ্রুত উদ্ধার ও নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রার্থনাও জানিয়েছেন তিনি।

‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান গান ও সামাজিক কর্মকাণ্ডের কারণে নিয়মিতই আলোচনায় থাকেন। বর্তমানে নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত নিরাপদ অবস্থানে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি ও তার দল।


Share: