Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / নেপালের টানেল থেকে ১০ দিন পর চীনা নাগরিক জীবিত উদ্ধার - Chief TV

নেপালের টানেল থেকে ১০ দিন পর চীনা নাগরিক জীবিত উদ্ধার - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  23 views
নেপালের টানেল থেকে ১০ দিন পর চীনা নাগরিক জীবিত উদ্ধার - Chief TV

সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের ১০ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের গভীর টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনী ও বিদেশি বিশেষজ্ঞ উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত যৌথ একটি দল তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম লুহাইতাও। তিনি ‘আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে’ কর্মরত ছিলেন। আকস্মিক প্লাবনের সময় তিনি প্রকল্পের টানেলের ভেতরে আটকা পড়েন।

নেপাল সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যৌথ উদ্ধারকারী দল টানেলের প্রায় ২২৫ মিটার গভীর থেকে তাকে উদ্ধার করে। দীর্ঘ ১০ দিন টানেলের ভেতরে আটকে থাকার পর জীবিত উদ্ধারের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বর্তমানে উদ্ধার হওয়া ব্যক্তির শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকায় আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার ত্রিশূলী নদীর তীরে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংযুক্ত টানেল থেকে ভূমিধসের নয় দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পাওয়ার পর উদ্ধারকারীরা সেখানে অভিযান জোরদার করেন।

জীবিত উদ্ধার হওয়া ওই দুই শ্রমিক হলেন যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক সুপারভাইজার কবির মহার্জন। দেশটির জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠের কার্যালয় এক বিবৃতিতে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।


Share: