Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী - Chief TV

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী - Chief TV

2026-08-14  ডেস্ক রিপোর্ট  55 views
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী - Chief TV

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে একযোগে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। এ অর্থ পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আগামী শনিবার দেশের ৬৪ জেলায় অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের স্ব-স্ব ব্যাংক হিসাবে অবসর ও কল্যাণের অর্থ পাঠানো হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়া পরিশোধে সরকারের নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় একযোগে এই অর্থ দেওয়া হচ্ছে। এতে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা একই সঙ্গে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।


Share: