রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় আধুনিকায়ন করা উদ্যান ও এর প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তিনি।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের কাজ শেষ হওয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকা ঐতিহাসিক ওসমানী উদ্যান নগরবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজধানীবাসীর জন্য নতুন করে উন্মুক্ত হলো উদ্যানটির পরিবেশ ও অবকাঠামোগত সুবিধা।
ওসমানী উদ্যানের প্রাঙ্গণে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহাসিক আন্দোলনের ঘটনাবলি এবং শহিদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।