Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / অটোরিকশা চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে, করতে হবে নিবন্ধন - Chief TV

অটোরিকশা চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে, করতে হবে নিবন্ধন - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  39 views
অটোরিকশা চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে, করতে হবে নিবন্ধন - Chief TV

ব্যাটারিচালিত রিকশাকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নিবন্ধন পেতে হলে রিকশার ব্যাটারি সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ করার শর্ত রাখা হচ্ছে। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা হলে নিবন্ধন না দেওয়ার পাশাপাশি জরিমানার বিধানও রাখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশার জন্য নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। তবে নিবন্ধনের অন্যতম শর্ত হবে সৌরবিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা। অন্য কোনো উৎস থেকে বিদ্যুৎ নিয়ে রিকশা চার্জ করা হলে নতুন করে নিবন্ধন দেওয়া হবে না। এমনকি আগে নিবন্ধন করা থাকলেও তা নবায়ন করা হবে না।

মীর শাহে আলম বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধন ও নবায়ন কোনোটিই করা হবে না। এ ক্ষেত্রে জরিমানার ব্যবস্থাও রাখা হবে।

তিনি আরও জানান, এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা থেকে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে এবং সেই আইনের আলোকে বর্তমানে বিধিমালা তৈরির কাজ চলছে।

প্রস্তাবিত বিধিমালায় ই-রিকশার নিবন্ধন ও নবায়ন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করা হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।


Share: