Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার আসামি স্বপ্না আক্তার আদালতে অসুস্থ - Chief TV

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার আসামি স্বপ্না আক্তার আদালতে অসুস্থ - Chief TV

2026-06-04  ডেস্ক রিপোর্ট  107 views
পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার আসামি স্বপ্না আক্তার আদালতে অসুস্থ - Chief TV
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার অন্যতম আসামি স্বপ্না আক্তার মামলার যুক্তিতর্ক শুনানির আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তোলার ঠিক আগমুহূর্তে তিনি অসুস্থতা অনুভব করেন।
 
পরবর্তীতে কারাকর্তৃপক্ষ তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং চিকিৎসা শেষে তাকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়।

এর আগে গত মঙ্গলবার এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রামিসার বাবা, মা, বোন, স্বজন, প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী এবং মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
নৃশংস এই ঘটনার পর ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রধান আসামি সোহেল রানা আদালতের কাছে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিল।

Share: