স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে দাওয়াত খেতে ব্যাটারিচালিত ভ্যানে করে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা বেগম। পথে বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।