Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / ঝিনাইদহ / প্রাইভেট কারে ছাগল চুরির সময় স্থানীয়দের হাতে আটক ৩, পুলিশে সোপর্দ - Chief TV

প্রাইভেট কারে ছাগল চুরির সময় স্থানীয়দের হাতে আটক ৩, পুলিশে সোপর্দ - Chief TV

2026-08-22  ডেস্ক রিপোর্ট  36 views
প্রাইভেট কারে ছাগল চুরির সময় স্থানীয়দের হাতে আটক ৩, পুলিশে সোপর্দ - Chief TV

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট কারে করে ছাগল চুরির সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় চুরি করা ছাগল উদ্ধার ও ছাগল পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

শুক্রবার কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক তিনজন হলেন যশোরের শার্শা থানার কেরালখালী গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) ও ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা, ছেলে ও নাতি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই তিনজন একটি খাসি ছাগল প্রাইভেট কারে তুলে নেন। পরে ইকড়া গ্রাম থেকে আরেকটি ছাগল গাড়িতে তোলার সময় স্থানীয়দের বিষয়টি নজরে আসে। তারা দ্রুত একত্রিত হয়ে গাড়িটির গতিরোধ করেন এবং তিনজনকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই মো. সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেন। একই সঙ্গে ছাগলসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ রহমান জানান, চুরির সময় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয় এবং চুরি করা ছাগল ও ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে।


Share: