ঝিনাইদহে ইয়াবা সেবনের অপরাধে মা ও ছেলেসহ তিনজনকে চার মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার হামদহ পাওয়ারহাউস পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করার পর আদালতে নেওয়া হলে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত মা জলি খাতুনকে ১ হাজার টাকা এবং তার ছেলে আরিফ রহমান নিশানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে ডিবি পুলিশের পৃথক অভিযানে মুক্ত (৪০) নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি শনাক্ত হলে তাকেও চার মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।