Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’ - Chief TV

‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  23 views
‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’ - Chief TV

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সফর নিয়ে উচ্ছ্বাস ও অনুভূতির কথা জানান তিনি। সেখানে রাষ্ট্রীয় পরিচয়ের চেয়েও বাবার পরিচয় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শামারুহ।

ফেসবুক পোস্টে শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’

তিনি আরও জানান, কয়েকদিন আগে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ‘হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’ জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

পোস্টের সঙ্গে বাবা-মেয়ের স্মৃতিচারণ করে পুরোনো দুটি ছবিও প্রকাশ করেন শামারুহ। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নেটিজেনদের নজর কাড়ে। বাবা-মেয়ের সম্পর্কের এই আবেগঘন প্রকাশ নিয়ে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানান।


Share: