Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু - Chief TV

পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু - Chief TV

2026-08-23  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  33 views
পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু - Chief TV

নওগাঁর পোরশায় মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে মো. রাইহান কবির (২৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) এ ঘটনা ঘটে।

নিহত রাইহান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের বাসিন্দা। তিনি পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের দয়াহার শেখপাড়া এলাকার ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, কয়েকজনের সঙ্গে মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রাইহান। একপর্যায়ে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝামাঝি গেলে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসার শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেন।

কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে রাইহানকে উদ্ধার করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে সরাইগাছির একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাইহান কবিরকে মৃত ঘোষণা করেন।

তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


Share: