Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / রাজধানীর বাইরে প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন, খুশি সনাতন ধর্মাবলম্বীরা - Chief TV

রাজধানীর বাইরে প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন, খুশি সনাতন ধর্মাবলম্বীরা - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  52 views
রাজধানীর বাইরে প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন, খুশি সনাতন ধর্মাবলম্বীরা - Chief TV

রাজধানীর বাইরে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করায় আনন্দ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মতে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাংলার চিরায়ত সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধনকে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ২০ অক্টোবর মহানবমীর দিন রাজশাহী নগরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনে নিরাপত্তার আশ্বাস দেন। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষকে ১০ লাখ টাকার একটি চেক দেন তিনি।

মন্দিরে উপস্থিত এক ব্যক্তি জানান, প্রধানমন্ত্রীর আগমন তাঁর কাছে স্বাভাবিক ও আন্তরিক মনে হয়েছে। সরকারপ্রধানকে কাছে পেয়ে তাঁরা আনন্দিত হয়েছেন।

চট্টগ্রাম ও রংপুরের সনাতন ধর্মাবলম্বীরাও প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের ভাষ্য, সরকারপ্রধানের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ এবং তাঁর উপস্থিতি তাঁদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।

এবারের দুর্গাপূজায় অনুদান ও সহযোগিতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের প্রত্যাশা, ধর্মীয় উৎসবে সরকারপ্রধানের এমন অংশগ্রহণ এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগ ধর্মীয় সহাবস্থান, আস্থা ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার করবে।


Share: