Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / লাইফস্টাইল / সেদ্ধ ডিম কত দেরিতে খেলে শরীরে ঢুকে বিপদ? - Chief TV

সেদ্ধ ডিম কত দেরিতে খেলে শরীরে ঢুকে বিপদ? - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  102 views
সেদ্ধ ডিম কত দেরিতে খেলে শরীরে ঢুকে বিপদ? - Chief TV

সকালের তাড়াহুড়োয় অনেকেই আগেই সেদ্ধ করে রাখা ডিম পরে খাওয়ার জন্য সংরক্ষণ করেন। এটি সুবিধাজনক মনে হলেও ভুলভাবে সংরক্ষণ করলে এই সেদ্ধ ডিমই হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ।

পুষ্টিবিদদের মতে, গরম আবহাওয়ায় সেদ্ধ ডিম দীর্ঘসময় বাইরে রাখা নিরাপদ নয়। ডিম সেদ্ধ করার পর সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। এর বেশি সময় বাইরে থাকলে ডিমে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে, যা বাইরে থেকে দেখে বা গন্ধে বোঝা যায় না।

তবে সঠিক নিয়ম মেনে সংরক্ষণ করলে সেদ্ধ ডিম নিরাপদে খাওয়া সম্ভব। সেদ্ধ করার পর ডিম ঠান্ডা করে দুই ঘণ্টার মধ্যেই ফ্রিজে রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, গরম অবস্থায় কোনো বদ্ধ প্লাস্টিকের পাত্রে রাখা ঠিক নয়।

ফ্রিজে ঠিকভাবে সংরক্ষণ করা হলে পুরো সেদ্ধ ডিম প্রায় এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে আধা-সেদ্ধ ডিম দুই দিনের বেশি রাখা উচিত নয়। ডিমের খোসা না ছাড়িয়ে রাখলে তা স্বাদ ও পুষ্টিগুণ ভালোভাবে বজায় থাকে।

অনেকেই ফ্রিজের দরজায় ডিম রাখেন, তবে বিশেষজ্ঞদের মতে এটি ঠিক নয়। বারবার দরজা খোলার কারণে তাপমাত্রা ওঠানামা করে, ফলে ডিম নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। তাই ফ্রিজের ভেতরের অংশে ডিম রাখা বেশি নিরাপদ।

ডিম খাওয়ার আগে কিছু লক্ষণ দেখা গেলে তা এড়িয়ে চলা উচিত। যেমন তীব্র দুর্গন্ধ, খোসা পিচ্ছিল হয়ে যাওয়া বা অস্বাভাবিক সাদাটে রং দেখা দিলে সেই ডিম খাওয়া উচিত নয়।

এছাড়া সেদ্ধ ডিম কেটে বা কুচি করে সংরক্ষণ করাও ঠিক নয়, এতে দ্রুত পুষ্টিগুণ নষ্ট হয়। একইভাবে ডিপফ্রিজেও রাখা অনুচিত, কারণ এতে স্বাদ ও মান দুটোই ক্ষতিগ্রস্ত হয়।

সঠিক নিয়ম মেনে সংরক্ষণ করলে সেদ্ধ ডিম নিরাপদ ও পুষ্টিকর খাবার হিসেবেই গ্রহণ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।


Share: