Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, শি-লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক আজ - Chief TV

দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, শি-লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক আজ - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  106 views
দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, শি-লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক আজ - Chief TV

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বুলেট ট্রেনে করে তিনি চীনের রাজধানীর পথে যাত্রা করেন।

দালিয়ান সফর শেষে বেইজিংয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরের গুরুত্বপূর্ণ পর্ব। সফরকালে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

সরকারি কর্মসূচি অনুযায়ী, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে এবং ২৬ জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বেইজিংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকগুলো বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Share: