Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ - Chief TV

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  31 views
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ - Chief TV

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ সোমবার (৩১ আগস্ট) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ আগস্ট রায়ের দিন পিছিয়ে ৩১ আগস্ট নতুন দিন নির্ধারণ করা হয়। গত ২৩ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়।

২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে।

ওই বছরের ১৩ এপ্রিল মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন।

পরবর্তীতে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই রায়ে অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। এখন মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স এবং আসামির আপিলের ওপর হাইকোর্টের রায়ের অপেক্ষা।


Share: