Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, গর্ভপাতের পর বিদেশে প্রেমিক - Chief TV

স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, গর্ভপাতের পর বিদেশে প্রেমিক - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  51 views
স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, গর্ভপাতের পর বিদেশে প্রেমিক - Chief TV

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, শারীরিক শোষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ এনে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। অভিযুক্ত ব্যক্তি বিদেশে চলে যাওয়ার পর বিয়ের স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবিতে তার বাড়িতে যান ওই তরুণী।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার কেড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনিরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী তরুণী একই উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মনিরুল তাকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে দাবি করেন তরুণী।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ও তার পরিবারের পক্ষ থেকে বিয়ের আশ্বাস দেওয়া হয়। পরে বিয়ের কথা বলে একটি ক্লিনিকে নিয়ে গিয়ে তার গর্ভপাত ঘটানো হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এরপর বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়িয়ে মনিরুল গোপনে বিদেশে চলে যান বলে দাবি তরুণীর।

বিচারের আশায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিয়ের স্বীকৃতি ও সামাজিক মর্যাদার দাবিতে মনিরুলের বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা সেখানে ভিড় করেন।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তরুণী সাময়িকভাবে ওই বাড়ি থেকে চলে যান।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: